উদ্দীপকে জনাব রহিম বিপণন কার্যাবলির যেসব উপযোগ সৃষ্টি করেছেন- তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের জনাব রহিম বিপণন কার্যাবলির মালিকানাগত ও স্থানগত উপযোগ সৃষ্টি করেছেন।বিপণন উৎপাদনকারী এবং ভোক্তার মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করে। বিপণনের মাধ্যমে পণ্য ও সেবার মালিকানাগত, স্থানগত ও সময়গত উপযোগ সৃষ্টি হয়। ক্রয়-বিক্রয়ের মাধ্যমে মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়। আর পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। তাছাড়া গুদামজাতকরণের মাধ্যমে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হয়।উদ্দীপকের রহিম নরসিংদী থেকে শাক-সবজি ও ফলমূল ক্রয় করে ঢাকায় বিক্রয়ের মাধ্যমে মালিকানাগত উপযোগ সৃষ্টি করেন।রহিম নরসিংদী জেলা থেকে ট্রাকের মাধ্যমে পণ্যসামগ্রী ঢাকায় আনেন। এতে একস্থানের পণ্য অন্য স্থানে উপযোগ সৃষ্টি করে অর্থাৎ স্থানগত উপযোগ সৃষ্টি হয়। সুতরাং উদ্দীপকের জনাব রহিম বিপণন কার্যাবলির মাধ্যমে মালিকানাগত ও স্থানগত উপযোগ সৃষ্টি করেন।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্দীপকে জনাব রহিম বিপণন কার্যাবলির যেসব উপযোগ সৃষ্টি করেছেন- তা বি…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর