বিক্রয় বৃদ্ধিতে জনাব মুবিনের গৃহীত পদক্ষেপটি মূল্যায়ন কর।
উত্তর: বিক্রয় বৃদ্ধিতে জনাব মুবিনের গৃহীত পদক্ষেপটি হলো বিক্রয়িকতা। বিক্রয়িকতা বলতে বিক্রয়কর্মীর ক্রেতা আকর্ষণ করার কৌশল বা দক্ষতাকে বোঝায়। এরূপ দক্ষতার মাধ্যমে বিক্রয়কর্মী সম্ভাব্য ক্রেতার নিকট পণ্য বা সেবাসামগ্রী বিক্রয় করতে সক্ষম হন। উদ্দীপকের জনাব মুবিন একজন সফল ব্যবসায়ী। তার ঢাকার নিউমার্কেটে কাপড় বিক্রয়ের একটি বড় শোরুম আছে। তার ব্যবসায় প্রতিষ্ঠান থেকে অন্যান্য জেলার ব্যবসায়িগণ কাপড় নিয়ে তাদের ব্যবসায় প্রতিষ্ঠানে বিক্রি করেন। ব্যবসায় প্রতিষ্ঠানে বিক্রয়ে গতিশীলতা আনার জন্য কয়েকজন দক্ষ বিক্রয়কর্মী নিয়োগ করেন। ফলে ব্যবসায়ে বিক্রয় বৃদ্ধি পায় এবং অধিক পরিমাণে মুনাফা অর্জিত হয়।বিক্রয়িকতার গুণে বিক্রেতা তার ব্যবসায় ও পণ্য সম্পর্কে ক্রেতাদের আস্থা অর্জন করে তাদেরকে স্থায়ী গ্রাহকে পরিণত করে। অনেক ক্ষেত্রে ব্যবসায়ের সফলতা ও ব্যর্থতা একজন বিক্রয়কর্মী দ্বারা প্রভাবিত হয়।উদ্দীপকের জনাব মুবিন তার ব্যবসায়ে কয়েকজন দক্ষ বিক্রয়কর্মী নিয়োগ দিয়েছেন; যারা বিক্রয়িকতার গুণ প্রদর্শনের মাধ্যমে তার ব্যবসায়ের বিক্রয় বাড়াতে সক্ষম হন। সুতরাং বলা যায়, বিক্রয় বৃদ্ধিতে জনাব মুবিনের গৃহীত পদক্ষেপটি যথার্থ হয়েছে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
বিক্রয় বৃদ্ধিতে জনাব মুবিনের গৃহীত পদক্ষেপটি মূল্যায়ন কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর