জনাব এমরান পণ্য বাজারজাতকরণে কোন বণ্টনপ্রণালি ব্যবহার করেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব এমরান পণ্য বাজারজাতকরণে 'খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয়' বণ্টনপ্রণালি ব্যবহার করেন।অনেক ক্ষেত্রে পণ্য বিক্রয় বা বণ্টনে মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে খুচরা ব্যবসায়ির সাহায্য নেওয়া হয়। উৎপাদনকারীরা তাদের উৎপাদিত পণ্য নিজেরা ও খুচরা বিক্রেতার নিকট বিক্রয় করে। খুচরা ব্যবসায়িগণ তাদের দোকানে পণ্য রেখে ভোক্তাদের নিকট চাহিদা অনুযায়ী সরবরাহ করে থাকে। সাধারণত ধান, চাল, গোল আলু, সাবান, বিস্কুট, সেমাই ইত্যাদি এ পদ্ধতিতে বিক্রয় ও বণ্টন করা হয়। উদ্দীপকের জনাব এমরান তার কারখানায় পাউরুটি প্রস্তুত করেন। তিনি উৎপাদিত পাউরুটি তার এলাকার ছোট ছোট দোকানে সরবরাহ করেন। তিনি সুদৃশ্য প্যাকেটে পাউরুটি বাজারজাত করেন। ফলে ক্রেতারা সহজেই আকৃষ্ট হয়। এখানে দেখা যাচ্ছে, জনাব এমরান খুচরা ব্যবসায়ীর মাধ্যমে তার পাউরুটি বিক্রয় করছেন; যা খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয় বণ্টনপ্রণালির অন্তর্গত।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব এমরান পণ্য বাজারজাতকরণে কোন বণ্টনপ্রণালি ব্যবহার করেন? ব্যাখ্য…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর