জনাব মিজানের দ্বিতীয় পর্যায়ের গৃহীত বণ্টনপ্রণালি তার জন্য কি লাভজনক? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: জনাব মিজানের দ্বিতীয় পর্যায়ের গৃহীত বণ্টনপ্রণালি অর্থাৎ সরাসরি ভোক্তার নিকট বিক্রয় বণ্টনপ্রণালি অধিকতর লাভজনক।কোনো ধরনের মধ্যস্থ ব্যবসায়ীর সাহায্য ছাড়াই উৎপাদনকারী সরাসরি ভোক্তার নিকট পণ্য বিক্রয় করলে তাকে সরাসরি বিপণন বলা হয়।উদ্দীপকের মিজান একজন আম উৎপাদনকারী। তিনি তার বাগানের আম পাইকার ও খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয় করে থাকেন। এতে তিনি আশানুরূপ লাভ পাননি। তাই তিনি সরাসরি ভোক্তাদের নিকট আম বিক্রির সিদ্ধান্ত নিলেন।বণ্টনপ্রণালিতে মধ্যস্থ ব্যবসায়ী উৎপাদক ও ভোক্তার মাঝে অবস্থান করেন। পাইকার উৎপাদকের নিকট থেকে পণ্য ক্রয় করে মুনাফাযুক্ত করে খুচরা বিক্রেতার নিকট বিক্রয় করেন। তেমনিভাবে খুচরা বিক্রেতা পাইকারের নিকট থেকে পণ্য ক্রয় করে মুনাফাযুক্ত করে ভোক্তার নিকট - বিক্রয় করেন। এতে পণ্যের মূল্য একের পর এক বৃদ্ধি পায়। মধ্যস্বত্ব ভোগীর সাহায্য ছাড়া উৎপাদক সরাসরি পণ্য বিক্রয় করলে পণ্যের মূল্য তুলনামূলক কম হয়। তাছাড়া উৎপাদকও কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে সক্ষম হয়। তাই বলা যায়, জনাব মিজানের দ্বিতীয় পর্যায়ের গৃহীত-বণ্টনপ্রণালি তার জন্য লাভজনক বলে আমি মনে করি।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব মিজানের দ্বিতীয় পর্যায়ের গৃহীত বণ্টনপ্রণালি তার জন্য কি লাভজনক…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর