মি. মতিন ঝুড়িতে আম ভরার পূর্বে বিপণনের কোন কাজটি সম্পন্ন করেন? ব্যাখ্যা কর।
উত্তর: মি. মতিন ঝুড়িতে আম ভরার পূর্বে বিপণনের পর্যায়িতকরণ কাজটি সম্পন্ন করেন।মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। সাধারণত ওজন, আকার ও গুণাগুণ অনুযায়ী পর্যায়িতকরণ করা হয়। ফলে বিক্রয় সহজ হয়। উদ্দীপকের মি. মতিন একজন ফল ব্যবসায়ী। তিনি আমের মৌসুমে রাজশাহী গিয়ে প্রচুর আম সংগ্রহ করেন। আমগুলোর আকার ও গুণগত মান বিবেচনা করে পৃথক ঝুড়িতে ভরে ঢাকায় আনেন। এর ফলে খুচরা ব্যবসায় ও ক্রেতাগণ তাদের পছন্দমতো ও পরিমাণ অনুযায়ী আম কেনার সুযোগ পায়। এখানে দেখা যাচ্ছে, মি. মতিন ঝুড়িতে আম ভরার পূর্বে যে কাজটি করেছেন তা বিপণনের পর্যায়িতকরণ কাজের সাথে মিল রয়েছে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
মি. মতিন ঝুড়িতে আম ভরার পূর্বে বিপণনের কোন কাজটি সম্পন্ন করেন? ব্যা…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর