জনাব আবরার বিপণনের কোন কাজটি সম্পাদন করেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আবরার বিপণনের পর্যায়িতকরণ কাজটি সম্পাদন করেন।পণ্যের আকার, রং, গুণাগুণ ইত্যাদি অনুযায়ী পণ্য ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। ব্যবসায়ের ক্ষেত্রে পর্যায়িতকরণ কাজ খুবই গুরুত্বপূর্ণ। কেননা পর্যায়িতকরণের মাধ্যমেই মান নির্ধারণের প্রক্রিয়া বাস্তবে রূপ লাভ করে। এর মাধ্যমে পণ্যের মান উন্নয়ন ও তা বজায় রাখা সহজ হয়। উদ্দীপকে জনাব আবরার একজন ফলের ব্যবসায়ী। তিনি দোকানের ফলগুলো ছোট-বড়, ওজন ইত্যাদির ভিত্তিতে ভাগ করেন। এতে তার পরিশ্রম কম লাগে এবং বিক্রয়ের কাজ সহজ হয়। জনাব আবরারের এমন বিভাজিত কাজটি ব্যবসায়ের পর্যায়িতকরণ কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব আবরার বিপণনের পর্যায়িতকরণ কাজটি সম্পাদন করেন।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব আবরার বিপণনের কোন কাজটি সম্পাদন করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর