সাদেক ব্রাদার্সের পণ্য ব্যবহারকারীর উপর সমীক্ষা চালানো কোন ধরনের কাজ? ব্যাখ্যা কর।
উত্তর: সাদেক ব্রাদার্সের পণ্য ব্যবহারকারীর উপর সমীক্ষা চালানো বিপণনের ভোক্তা বিশ্লেষণের কাজের আওতাভুক্ত।বিপণনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভোক্তা বা ব্যবহারকারীর রুচি, চাহিদা, বৈশিষ্ট্য ও আগ্রহ বিশ্লেষণ ও মূল্যায়ন করা। কারণ যথাযথভাবে এ কাজটি না করতে পারলে ব্যবসায়িক ঝুঁকি বেড়ে যায় এবং প্রসার ব্যাহত হয়।উদ্দীপকের মেসার্স সাদেক ব্রাদার্স প্রসাধনী সামগ্রীর উৎপাদক। উক্ত প্রতিষ্ঠান নিজস্ব এলাকার ব্যবহারকারীর চাহিদা, ক্রয় ক্ষমতা, রুচি, অভ্যাস নানা বিষয়ের উপর পরীক্ষা-নিরীক্ষা করে তাদের প্রসাধনী সামগ্রীর উৎপাদন পরিকল্পনা গ্রহণ করে। পণ্য ব্যবহারকারীর উপর সমীক্ষা চালানো ভোক্তা বিশ্লেষণের সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং সাদিক ব্রাদার্স কর্তৃক পণ্য ব্যবহারকারীর উপর সমীক্ষা চালানো ভোক্তা বিশ্লেষণের পর্যায়ভুক্ত।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
সাদেক ব্রাদার্সের পণ্য ব্যবহারকারীর উপর সমীক্ষা চালানো কোন ধরনের কা…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর