১নং বণ্টনপ্রণালিতে 'ক' চিহ্নিত স্থানে কোন ধরনের ব্যবসায়ীর অবস্থান? বর্ণনা কর।
উত্তর: ১নং বণ্টনপ্রণালিতে 'ক' চিহ্নিত স্থানে পাইকারি ব্যবসায়ীর অবস্থান।পাইকার হচ্ছে উৎপাদক ও খুচরা ব্যবসায়ীর মাঝে যোগসূত্র স্থাপনকারী। পাইকার উৎপাদকের কাছ থেকে পণ্য ক্রয় করে খুচরা ব্যবসায়ীদের কাছে অল্প পরিমাণে বিক্রি করে। মাঝে মাঝে পাইকার খুচরা ব্যবসায়ীকে এবং উৎপাদককে আর্থিক সহায়তা দান করে থাকে।উদ্দীপকের বণ্টনপ্রণালিটি নিম্নরূপ : যেখানে 'ক' চিহ্নিত অবস্থানটি পাইকারি ব্যবসায়কে নির্দেশ করে। এমন বণ্টনপ্রণালিতে উৎপাদক বৃহৎ লটে পাইকারের কাছে পণ্য বিক্রি করে। পাইকার ক্রয়কৃত পণ্যগুদামে সংরক্ষণ করে প্রমিতকরণ, পর্যায়িতকরণ ও পরিবহনের মাধ্যমে খুচরা বিক্রেতার কাছে প্রেরণ করে। খুচরা বিক্রেতা অল্প পরিমাণে পণ্য ক্রয় করে সাধারণ বা প্রকৃত ভোক্তার কাছে বিক্রয় করে। সুতরাং উদ্দীপকের বণ্টনপ্রণালিতে 'ক' চিহ্নিত স্থানটি পাইকার বা পাইকারি ব্যবসায়কে নির্দেশ করে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
১নং বণ্টনপ্রণালিতে 'ক' চিহ্নিত স্থানে কোন ধরনের ব্যবসায়ীর অবস্থান? …
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর