'মাসুদ একজন দক্ষ বিক্রয়কর্মী'- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: মাসুদ একজন দক্ষ বিক্রয়কর্মী- উক্তিটির সাথে আমি একমত।বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রে বিক্রয় প্রসার ও সফলতা অর্জনে বিক্রয়কর্মীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে ব্যবসায়ের সফলতা ও ব্যর্থতা একজন বিক্রয়কর্মীর দ্বারা প্রভাবিত হয়। তাই একজন বিক্রয়কর্মীর মধ্যে বিভিন্ন গুণ থাকা আবশ্যক।উদ্দীপকের জনাব আবরার একজন ফলের ব্যবসায়ী। তিনি দোকানের ফলগুলো ছোট-বড়, ওজন ইত্যাদির ভিত্তিতে ভাগ করেন। এতে তার পরিশ্রম কম লাগে এবং বিক্রয়ের কাজ সহজ হয়। সম্প্রতি তার দোকানে মাসুদ নামের একজন বিক্রয়কর্মী নিয়োগ দেন। বিক্রয়কর্মী সকল বয়সের ছেলে-মেয়ে, নারী-পুরুষ ক্রেতাদের সম্পর্কে সচেতন থেকে ভদ্র ব্যবহার করেন। কোনো ক্রেতা পণ্যের মান ও মূল্য সম্পর্কে খারাপ মন্তব্য করলেও তিনি হাসি-মুখে তাদের বিদায় জানায়।ক্রেতা ও ভোক্তাদের আকৃষ্ট ও প্রভাবিত করে স্থায়ী গ্রাহকে পরিণত করতে হলে একজন বিক্রয়কর্মীকে অনেকগুলো গুণের অধিকারী হতে হয়। তার গুণের মধ্যে শারীরিক (সুদর্শন চেহারা, সুস্বাস্থ্য, সুন্দর হাসি), মানসিক (আগ্রহ ও আন্তরিকতা, আত্মবিশ্বাস, ধৈর্যশীলতা), নৈতিক (সততা ও বিশ্বাস, মার্জিত ব্যবহার, জেন্ডার সচেতনতা, মেলামেশার ক্ষমতা) গুণাবলি অন্যতম। এসকল গুণের দ্বারা তিনি তার ব্যবসায়িক সুনাম বৃদ্ধি করতে পারেন। মাসুদের মধ্যেও এমন গুণ বিদ্যমান থাকায় তাকে একজন দক্ষ বিক্রয়কর্মী বলা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
'মাসুদ একজন দক্ষ বিক্রয়কর্মী'- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর