উদ্দীপকে জনাব শ্যামল বিজ্ঞাপনের কোন মাধ্যমটি ব্যবহার করেছেন? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে জনাব শ্যামল বিজ্ঞাপনের জন্য বিজ্ঞাপনী ফলক মাধ্যমটি ব্যবহার করেছেন।যে প্রক্রিয়ায় পণ্য বা সেবাসামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করা হয় তাকে বিজ্ঞাপন বলে। বিজ্ঞাপনের অনেকগুলো মাধ্যমের মধ্যে অন্যতম একটি মাধ্যম হচ্ছে বিজ্ঞাপনী ফলক। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানে ও রাস্তার পাশে কাঠ, বাঁশ ও কাপড় দিয়ে ফ্রেম বানিয়ে কোম্পানির পণ্য সম্পর্কে জানান দিয়ে জনগণকে কোম্পানির পণ্য ও সেবা ক্রয়ে উদ্বুদ্ধ করা হয়।উদ্দীপকের জনাব শ্যামল সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের পাশে বাঁশ ও কাপড় দিয়ে ফ্রেম বানিয়ে তাতে এডিস মশা ও ডেঙ্গুজ্বর প্রতিরোধ ও প্রতিকারে করণীয় বিষয়গুলো তুলে ধরেন। ফলে শিক্ষার্থীরা বিদ্যালয় ও বাড়িতে এটি অনুসরণ করে ভালো সুফল পাচ্ছে। এভাবে বিজ্ঞাপন দেওয়ার কার্যক্রমটি বিজ্ঞাপনী ফলক মাধ্যমটির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব শ্যামল বিজ্ঞাপনের জন্য বিজ্ঞাপনী ফলক মাধ্যমটি ব্যবহার করেছেন।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্দীপকে জনাব শ্যামল বিজ্ঞাপনের কোন মাধ্যমটি ব্যবহার করেছেন? বর্ণনা…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর