উদ্দীপকে বিক্রয় প্রসারসহ ব্যবসায়ের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনায় মি. মান্নানের পদক্ষেপসমূহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বিক্রয় প্রসারসহ ব্যবসায়ের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনায় মি. মান্নানের বিজ্ঞাপন প্রদান ও আদর্শ বিক্রয়কর্মী নিয়োগের পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়।বিজ্ঞাপনের ফলে বাজার সম্প্রসারিত হয় বলে ব্যবসায়-বাণিজ্যের প্রসার ঘটে। তাছাড়া প্রতিযোগিতামূলক ব্যবসায়িক জগতে একজন বিক্রয়কর্মীর উপর ব্যবসায়ের উন্নতি-অবনতি প্রভাবিত হয়। তাই ব্যবসায়ের উন্নতির জন্য আদর্শ বিক্রয়কর্মীর বিকল্প নেই।উদ্দীপকের জনাব মান্নান 'বে ক্লথ স্টোর' এর স্বত্বাধিকারী। তিনি তার প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে ইলেকট্রনিক মাধ্যমে বিজ্ঞাপন দেন। উক্ত বিজ্ঞাপনের মাধ্যমে তিনি তার প্রতিষ্ঠান ও পণ্যের তথ্যাবলি প্রকাশ করে ভোক্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। বিজ্ঞাপনের ফলে জনাব মান্নানের প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানের সুনাম অর্জিত হয়।জনাব মান্নান কর্তৃক আদর্শ বিক্রয়কর্মী হিসেবে রুমাকে নিয়োগ প্রদানের পদক্ষেপের ফলে লক্ষ্যার্জন আরও সহজ হয়। তাই বলা যায়, জনাব মান্নানের গৃহীত পদক্ষেপ হিসেবে বিজ্ঞাপন ও বিক্রয়কর্মী নিয়োগ যথার্থ হয়েছে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্দীপকে বিক্রয় প্রসারসহ ব্যবসায়ের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনায় মি. …
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর