আদর্শ বিক্রয়কর্মীর কোন গুণটি আনিসের মধ্যে বিদ্যমান? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: আদর্শ বিক্রয়কর্মীর শারীরিক গুণটি আনিসের মধ্যে বিদ্যমান।বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রে বিক্রয় প্রসার ও সফলতা অর্জনে বিক্রয়কর্মীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে ব্যবসায়ের সফলতা ও ব্যর্থতা একজন বিক্রয়কর্মীর দ্বারা প্রভাবিত হয়। তাই একজন বিক্রয়কর্মীর মধ্যে বিভিন্ন গুণ (যেমন: শারীরিক, মানসিক, নৈতিক ইত্যাদি) থাকা আবশ্যক।উদ্দীপকের জনাব কবির চৌধুরী গাজীপুর থেকে বিভিন্ন পণ্যসামগ্রী কিনে নিজ প্রতিষ্ঠান 'কবির ভ্যারাইটিস স্টোরস' এ পণ্যের মান, পরিমাপ, ও ধরন অনুযায়ী শ্রেণিবিন্যাস করে পণ্যের মূল্য নির্ধারণ করেন। বিক্রয় বৃদ্ধির জন্য তিনি আনিস নামের একজন সুঠাম, হাস্যোজ্জ্বল, কাজে বিশ্বাসী বিক্রয়কর্মী নিয়োগ দেন। ফলে খুব কম সময়ের মধ্যে কবির ভ্যারাইটিস স্টোরস সফলতা লাভ করে।ক্রেতা ও ভোক্তাদের আকৃষ্ট ও প্রভাবিত করে স্থায়ী গ্রাহকে পরিণত করতে হলে একজন বিক্রয়কর্মীকে অনেকগুলো গুণের অধিকারী হতে হয়। তার গুণের মধ্যে শারীরিক (সুদর্শন চেহারা, সুস্বাস্থ্য, সুন্দর হাসি), মানসিক (আগ্রহ ও আন্তরিকতা, আত্মবিশ্বাস, ধৈর্যশীলতা), নৈতিক (সততা ও বিশ্বাস, মার্জিত ব্যবহার, জেন্ডার সচেতনতা, মেলামেশার ক্ষমতা) গুণাবলি অন্যতম। উক্ত বৈশিষ্ট্যগুলোর বিবেচনায় বলা যায়, আনিস শারীরিক গুণের অধিকারী। তিনি তার এ গুণ দ্বারা ব্যবসায়িক সুনাম বৃদ্ধি করতে সক্ষম হবেন।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
আদর্শ বিক্রয়কর্মীর কোন গুণটি আনিসের মধ্যে বিদ্যমান? উদ্দীপকের আলোকে…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর