উদ্দীপকের সুধীর বাবুর রেফ্রিজারেটর ক্রয়ের সিদ্ধান্ত কতটুকু যুক্তিযুক্ত? তুলনামূলক বিশ্লেষণ করে মতামত দাও।
উত্তর: উদ্দীপকের সুধীর বাবুর রেফ্রিজারেটর ক্রয়ের সিদ্ধান্ত সম্পূর্ণ যৌক্তিক। ক্রেতা আকর্ষণ করার কৌশল বা দক্ষতাকে বিক্রয়িকতা বলে। বিক্রয়িকতার মাধ্যমে একজন বিক্রয়কর্মী তার দক্ষতা ও কৌশলকে কাজে লাগিয়ে সে সম্ভাব্য ক্রেতার নিকট পণ্য বা সেবাসামগ্রী বিক্রয় করতে সক্ষম হয়। উদ্দীপকের সুধীর বাবু রেফ্রিজারেটর কেনার জন্য প্রচার মাধ্যম ও Online এ খোঁজাখুঁজির পর বাজারে গেলেন। একটি দোকানের বিক্রয়কর্মী তার দোকানের রেফ্রিজারেটর দেখালেন এবং দাম কম বলে তাদের আকর্ষণ করার চেষ্টা করলেন। অন্যদিকে আরেক বিক্রয়কর্মী পণ্যটির সবকিছু বিশেষ করে কারিগরি দিক সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলেন। দাম আগেরটির চেয়ে বেশি চাইলেন। এক্ষেত্রে সুধীর বাবু এখান থেকেই পণ্য ক্রয়ের সিদ্ধান্ত নিলেন। উদ্দীপকে সুধীর বাবু রেফ্রিজারেটর ক্রয়ের জন্য বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে অতঃপর একটি নির্দিষ্ট স্থান হতে পণ্য ক্রয় করেন। এক্ষেত্রে তিনি উত্তম পণ্য কিনতে সক্ষম হয়েছেন বলে আমি মনে করি। তাই উদ্দীপকের সুধীর বাবুর রেফ্রিজারেটর ক্রয়ের সিদ্ধান্ত সম্পূর্ণ যৌক্তিক।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্দীপকের সুধীর বাবুর রেফ্রিজারেটর ক্রয়ের সিদ্ধান্ত কতটুকু যুক্তিযু…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর