উদ্দীপকে হিরু মিয়াকে একজন আদর্শ বিক্রয়কর্মী বলা যায় কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: জনাব হিরু মিয়াকে একজন আদর্শ বিক্রয়কর্মী বলাই যুক্তিযুক্ত।বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রে বিক্রয় প্রসার ও সফলতা অর্জনে বিক্রয়কর্মীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে ব্যবসায়ের সফলতা ও ব্যর্থতা একজন বিক্রয়কর্মীর দ্বারা প্রভাবিত হয়।উদ্দীপকের হিরু মিয়া একজন ফল বিক্রয়কর্মী। তিনি গ্রাহকদের সাথে ভালো ব্যবহার করেন। তাছাড়া কোনো ক্রেতা যদি পণ্যের মান ও মূল্য সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন তিনি তা হাসি মুখে মেনে নেন। তাছাড়াও তার সুন্দর হাসি, সততা, বিশ্বস্ততা ও বুদ্ধিমত্তার কারণে তিনি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। এসব গুণ একজন আদর্শ বিক্রয়কর্মীর উত্তম গুণাবলি। ক্রেতা ও ভোক্তাদের আকৃষ্ট ও প্রভাবিত করে স্থায়ী গ্রাহকে পরিণত করতে হলে একজন বিক্রয়কর্মীকে অনেকগুলো গুণের অধিকারী হতে হয়। তার গুণের মধ্যে শারীরিক (সুদর্শন চেহারা, সুন্দর হাসি), মানসিক (আগ্রহ ও আন্তরিকতা, আত্মবিশ্বাস, ধৈর্যশীলতা), নৈতিক (সততা ও বিশ্বাস, মার্জিত ব্যবহার, মেলামেশার ক্ষমতা) গুণাবলি অন্যতম। এসব গুণের দ্বারা তিনি তার ব্যবসায়িক সুনাম বৃদ্ধি করতে পারেন। তাই উদ্দীপকে জনাব হিরু মিয়ার মধ্যে এসব গুণ বিদ্যমান থাকায় তাকে একজন আদর্শ বিক্রয়কর্মী বলা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্দীপকে হিরু মিয়াকে একজন আদর্শ বিক্রয়কর্মী বলা যায় কি? তোমার উত্তর…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর