'জেন্ডার সচেতনতা' বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: কর্মীদের প্রতি নেতার পক্ষপাতহীন আচরণই হলো জেন্ডার সচেতনতা। ইংরেজি জেন্ডার শব্দের অর্থ লিঙ্গ অর্থাৎ নারী কিংবা পুরুষ। আর জেন্ডার সচেতনতা হলো নারী কিংবা পুরুষের ক্ষেত্রে পক্ষপাতহীন থেকে তাদের উভয়ের ন্যায্য অধিকারের প্রতি সজাগ দৃষ্টি রাখা। একজন ব্যক্তি তথা নেতা তিনি নারী বা পুরুষ যেই হোন না কেন তাকে - অবশ্যই তার সহকর্মী নারী পুরুষের প্রতি শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল হতে হবে। তাকে অবশ্যই পক্ষপাতহীন হতে হবে। নারী-পুরুষের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি ও সামাজিক অবস্থান সম্পর্কে সচেতন থেকে কার্যক্রম পরিচালনা করা উচিত।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
'জেন্ডার সচেতনতা' বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর