"ব্যবস্থাপনার সাথে পুরো প্রতিষ্ঠান জড়িত থাকে।" ব্যাখ্যা কর।
উত্তর: নির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে অন্যদের দ্বারা কোনো কাজ সুষ্ঠুভাবে করিয়ে নেওয়ার কৌশলকে ব্যবস্থাপনা বলে। একটি দেশের অর্থনৈতিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের সকল ক্ষেত্রেই ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ব্যবস্থাপনা হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে স্বল্প ব্যয়ে ও সর্বাধিক দক্ষতার সাথে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের প্রয়াস চালানো হয়। তাই ব্যবস্থাপনার মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য এতে নিয়োজিত বিভিন্ন উপায় উপকরণ; যথা- মানুষ, যন্ত্রপাতি, মালামাল, অর্থ, বাজার ও পদ্ধতিকে যথাযথভাবে কাজে লাগানোর ব্যবস্থা গ্রহণ করা হয়। এই কারণেই বলা হয়, ব্যবস্থাপনা পুরো প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
"ব্যবস্থাপনার সাথে পুরো প্রতিষ্ঠান জড়িত থাকে।" ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর