জনাব আবির ব্যবস্থাপনার কর্মীসংস্থান কাজটি সম্পাদন করেন।
যে প্রক্রিয়ায় প্রতিষ্ঠানে প্রয়োজনীয় কর্মীসংগ্রহ, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ, পদোন্নতি, পদাবনতি, বদলি প্রভৃতি কার্যসম্পাদন করা হয় তাকে কর্মীসংস্থান বলে। প্রতিষ্ঠানের কার্যাবলি সুন্দরভাবে সম্পাদন করতে প্রয়োজনীয় কর্মী বা মানবসম্পদের প্রয়োজন। উক্ত কর্মী কর্মীসংস্থান, কাজের মাধ্যমেই সংগ্রহ করতে হয়। তাই বলা যায়, কর্মীসংস্থান ব্যবস্থাপনার পক্ষে একটি গুরুত্বপূর্ণ কাজ।
উদ্দীপকের জনাব আবির রংপুর মহাসড়কের পাশে একটি ওয়ার্কশপের কারখানা গড়ে তোলেন। নিজের জমানো টাকা, বন্ধু ও আত্মীয়স্বজনের থেকে ধার নিয়ে ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন। তিনি দক্ষতার সাথে মেরামতের কাজ করেন। এজন্য তিনি ব্যবসায় সম্প্রসারণ করে আরও ৩ জন কর্মচারী নিয়োগ দেন। উক্ত নিয়োগ কার্যক্রম কর্মীসংস্থান কাজের, সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব আবির ব্যবস্থাপনার কর্মীসংস্থান কাজটি সম্পাদন করেন।