অধ্যক্ষ মহোদয়ের প্রথম পর্যায়ের ব্যবস্থাপনার ধরন হলো পরিকল্পনা প্রণয়ন পরিকল্পনা হলো ভবিষ্যৎ কার্যক্রমের দিকনির্দেশনা। কোনো ব্যবসায় সংগঠনের পূর্বনির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য ভবিষ্যতে কী কাজ কে, কীভাবে, কখন করবে তা নির্ধারণ করাই হলো পরিকল্পনা। ব্যবস্থাপনার প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা প্রণয়ন।
উদ্দীপকে বলা হয়েছে কমার্স কলেজের ব্যবসায় শিক্ষা গ্রুপের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষা সফরে যাওয়ার জন্য অধ্যক্ষ বরাবরে আবেদন করে। অধ্যক্ষ মহোদয় কবে, কোথায়, কখন ও কীভাবে যাওয়া হবে তা ঠিক করে চাঁদার পরিমাণ নির্ধারণ করে দেন। পরবর্তীতে বাকি করণীয় কাজগুলোকে কতকগুলো ভাগে ভাগ করে তার দায়িত্ব বিভিন্ন শিক্ষককে অর্পণ করেন। অতঃপর একজন সিনিয়র শিক্ষককে সার্বিক দায়িত্ব অর্পণ করেন। এখানে দেখা যাচ্ছে, অধ্যক্ষ মহোদয় প্রথম পর্যায়ে কবে, কখন ও কীভাবে শিক্ষা সফরে যাওয়া হবে তা ঠিক করে চাঁদার পরিমাণ নির্ধারণ করেন; যা ব্যবস্থাপনার পরিকল্পনা প্রণয়ন কাজের অন্তর্গত।