'?' চিহ্নিত স্থানে ব্যবস্থাপনার কার্যাবলিতে কোন কাজটি অনুপস্থিত? ব্যাখ্যা কর।
উত্তর: '?' চিহ্নিত স্থানে ব্যবস্থাপনার কার্যাবলিতে প্রেষণাদান কাজটি অনুপস্থিত।প্রতিষ্ঠানের কর্মীদেরকে কাজের প্রতি আগ্রহী ও উৎসাহী করার প্রক্রিয়াকে প্রেষণা বলা হয়। ব্যবস্থাপনার কার্যাবলির মধ্যে প্রেষণাদান অন্যতম।উদ্দীপকে ব্যবস্থাপনার কার্যাবলির একটি ছক দেখানো হয়েছে। উক্ত ছকে ১. পরিকল্পনা, ২. সংগঠন, ৩. কর্মীসংস্থান, ৪. নির্দেশনা দান, ৫. '?', ৬. সমন্বয়সাধন এবং ৭. নিয়ন্ত্রণ দেখানো হয়েছে। এখানে ৫নং ঘরে ব্যবস্থাপনার অন্যতম কাজ প্রেষণাদান অনুপস্থিত দেখা - যাচ্ছে। তাই বলা যায়, উদ্দীপকের '?' চিহ্নিত স্থানে ব্যবস্থাপনার প্রেষণা দান কাজটি অনুপস্থিত।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
'?' চিহ্নিত স্থানে ব্যবস্থাপনার কার্যাবলিতে কোন কাজটি অনুপস্থিত? ব্…
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর