শাফীর তুলনায় রাফির ব্যবসায়ের ব্যর্থতার কারণ মূল্যায়ন কর।
উত্তর: "কর্মীদের ওপর প্রভাববিস্তারের অক্ষমতাটি জনাব রাফীর ব্যর্থতার কারণ”- বলে আমি মনে করি।কর্মীদের সাথে আলোচনা না করে সিদ্ধান্ত চাপিয়ে দিলে কর্মীদের মধ্যে অসুন্তষ্টি দেখা দেয়। আর কর্মীদের অসন্তোষের কারণে ব্যবসায় ব্যর্থতার সম্মুখীন হয়। ফলে তাদের ওপরে প্রভাববিস্তার করা যায় না। -কর্মীরা প্রতিষ্ঠানকে নিজেদের ভাবতে পারে না এবং তাদের মধ্যে অসন্তুষ্টির সৃষ্টি হয়, যা যেকোনো ব্যবসায়কে ব্যর্থতায় পর্যবসিত করে।উদ্দীপকের জনাব রাফী কর্মীদের সাথে আলোচনা না করে স্বৈরতান্ত্রিকভাবে নিজের মত কর্মীদের ওপর চাপিয়ে দিয়ে তা বাস্তবায়ন করতে চেয়েছিলেন। কিন্তু কর্মীরা স্বতঃস্ফূর্ত ছিল না বলে তার পরিকল্পনামাফিক কার্যক্রম বাস্তবায়ন হয় নি। তবে তিনি যদি তার বন্ধু শাফির মতো কর্মীদের মনোভাব অনুধাবন করে তাদের সাথে পরামর্শ মোতাবেক সিদ্ধান্ত গ্রহণপূর্বক তা বাস্তবায়নের উদ্যোগ নিতেন তাহলে কর্মীরা উৎসাহবোধ করত এবং পরিকল্পনা বাস্তবায়নে স্বতঃস্ফূর্ত থাকত। এতে তার প্রতিষ্ঠান সঠিক লক্ষ্যে পৌঁছতে পারত।জনাব রাফী কর্মীদের মতামতের দিকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন নি। তাই তিনি কর্মীদের ওপর প্রভাববিস্তারে ব্যর্থ হয়েছেন। আর এ কারণেই তিনি প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন। সুতরাং বলা যায়, কর্মীদের ওপর প্রভাববিস্তারের অক্ষমতাটি জনাব রাফীর ব্যর্থতার মূল কারণ।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
শাফীর তুলনায় রাফির ব্যবসায়ের ব্যর্থতার কারণ মূল্যায়ন কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর