উদ্দীপকের রফিক ও আলমের জন্য কোন ধরনের নেতৃত্বের পরামর্শ দিবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের রফিকের স্বৈরতান্ত্রিক নেতৃত্ব এবং আলমের মুক্ত নেতৃত্ব সময়োপযোগী নয় বলে আমি মনে করি। যে নেতৃত্ব ব্যবস্থায় নেতা শুধু আদেশ করেন, জবাবদিহি করেন না এবং কর্মীদের দিয়ে জোর করিয়ে কাজ আদায় করিয়ে নেন সেই নেতৃত্বকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলে। আর যে ধরনের নেতৃত্বে অধস্তনরা অবাধ স্বাধীনতা ভোগ করে এবং নেতা অধস্তনদের ওপর দায়িত্ব প্রদান করে নিশ্চিন্ত থাকে তাকে মুক্ত নেতৃত্ব বলে। অন্যদিকে কর্মীদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গৃহীত হয় বিধায় গণতান্ত্রিক নেতৃত্ব জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। উদ্দীপকের রফিক সাহেব কর্মীদের প্রতি নেতিবাচক ধারণা পোষণ করেন। এতে কর্মীরা নিরুৎসাহিত হয়। তাছাড়া তিনি কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করে চাপ সৃষ্টি করেন। এতে কর্মীরা প্রতিষ্ঠানকে নিজের ভাবতে পারে না। ফলে উৎপাদন হ্রাস পায় এবং প্রতিষ্ঠান লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। মূলত তার উচিত সনাতনী স্বৈরতান্ত্রিক নেতৃত্ব পরিহার করে আধুনিক গণতান্ত্রিক নেতৃত্ব চালু করা যা সময়োপযোগী। অপরদিকে আলম কর্মীদের উপর সব দায়িত্ব ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকেন এবং জবাবদিহিতা আদায় করেন না। বৈশিষ্ট্য বিবেচনায় তার নেতৃত্বকে মুক্ত নেতৃত্ব বলা যায়। এ ধরনের নেতৃত্ব অনেক পুরানো। এ ধরনের নেতৃত্ব চালু থাকলে কর্মীরা স্বৈচ্ছাচারী হয়ে ওঠে। ফলে প্রতিষ্ঠান কাঙ্ক্ষিত সময়ের মধ্যে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। এসব থেকে পরিত্রাণের উপায় হলো "গণতান্ত্রিক নেতৃত্ব। সুতরাং উদ্দীপকের আলোকে উক্তিটি নিঃসন্দেহে যথার্থ।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্দীপকের রফিক ও আলমের জন্য কোন ধরনের নেতৃত্বের পরামর্শ দিবে? তোমার…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর