উদ্দীপকে মি. রতনের প্রতিষ্ঠানে কোন ধরনের নেতৃত্ব পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. রতনের নেতৃত্বের ধরন হলো স্বৈরতান্ত্রিক।যে নেতৃত্ব ব্যবস্থায় নেতা শুধু আদেশ করেন, জবাবদিহি করেন না এবং কর্মীদের দিয়ে জোর করিয়ে কাজ আদায় করিয়ে নেন সেই নেতৃত্বকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলে।উদ্দীপকের মি. রতন তার প্রতিষ্ঠানের সিদ্ধান্ত একাই গ্রহণ করেন এবং কর্মীদের উপর চাপিয়ে দেন। ফলে কর্মীরা প্রতিষ্ঠানকে নিজেদের বলে ভাবতে পারে না। আর এসব বৈশিষ্ট্য স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। তাই বলা যায়, মি. রতনের নেতৃত্বে স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বহিঃপ্রকাশ ঘটেছে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্দীপকে মি. রতনের প্রতিষ্ঠানে কোন ধরনের নেতৃত্ব পরিলক্ষিত হয়েছে? ব…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর