প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে ৭নং প্রক্রিয়াটির অপরিহার্যতা বিশ্লেষণ কর।
উত্তর: প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে ৭নং ঘরে অবস্থিত নিয়ন্ত্রণ প্রক্রিয়াটির অপরিহার্যতা রয়েছে।পরিকল্পনা অনুযায়ী কার্যসম্পাদিত হচ্ছে কিনা তা তদারক করা, ত্রুটি-বিচ্যুতি নির্ণয় করা এবং প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করার সার্বিক প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ বলা হয়'। নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়ন সহজতর হয়।উদ্দীপকে ব্যবস্থাপনা কার্যাবলির একটি ছক দেখানো হয়েছে। উক্ত ছকে পর্যায়ক্রমিকভাবে পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা দান, প্রেষণা দান, সমন্বয়সাধন এবং নিয়ন্ত্রণ রয়েছে। এগুলো হলো ব্যবস্থাপনা কার্যাবলির পর্যায়ক্রমিক ধাপ। অর্থাৎ একটি কাজের পরিকল্পনা থেকে শুরু করে বিভিন্ন প্রক্রিয়া অতিক্রম করে এবং নিয়ন্ত্রণের মাধ্যমে সম্পন্ন হয়। এখানে নিয়ন্ত্রণ যদি সঠিক ও সুষ্ঠু না হয় তাহলে প্রতিষ্ঠানের কাজ এবং কাজের লক্ষ্য অর্জন সম্ভব হবে না।নিয়ন্ত্রণ ব্যবস্থার সঠিক ও সুদৃঢ় ভূমিকার কারণে ব্যবসায় সংগঠন তার অভ্যন্তরীণ ও বাহ্যিক সকল অচলাবস্থা ও বাধা মোকাবিলা করে উন্নতির দিকে ধাবিত হয়। মূলত নিয়ন্ত্রণের মাধ্যমে সঠিক কাজ সঠিক পদ্ধতিতে সঠিক সময়ে সংঘটিত হচ্ছে কি না তা নিশ্চিত করা হয়। তাই বলা হয়েছে, প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে ৭নং নিয়ন্ত্রণ প্রক্রিয়াটির ভূমিকা অপরিহার্য।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে ৭নং প্রক্রিয়াটির অপরিহার্যতা বিশ্লেষণ কর।
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর