রফিকের নেতৃত্ব কোন ধরনের? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের রফিকের নেতৃত্বের ধরন হলো স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। যে নেতৃত্বে নেতা শুধু আদেশ করেন, জবাবদিহি করেন না, কর্মীদের মতামত বা পরামর্শ গ্রহণ করেন না, কর্মীদের সবসময় চাপের মুখে রাখেন তাকে স্বৈরাচারী নেতৃত্ব বলে। এ নেতৃত্বে নেতা সম্পূর্ণভাবে নিজের ক্ষমতা ও সামর্থ্যের ওপর নির্ভর করেন। উদ্দীপকের জনাব রফিক একটি কারখানার পরিচালক। তিনি কর্মীদের সাথে আলাপ-আলোচনা না করে প্রতিষ্ঠানের যাবতীয় সিদ্ধান্ত নেন। তাছাড়া তিনি কর্মীদের প্রতি বেশ নেতিবাচক ধারণা পোষণ করেন। সর্বদা কর্মীদেরকে চাপে রেখে কাজ আদায়ের চেষ্টা করেন। রফিক সাহেবের কর্মকাণ্ড স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্যের সাথে হুবহু মিলে যায়। এতে প্রতীয়মান হয় যে, রফিকের নেতৃত্বের ধরন হলো স্বৈরতান্ত্রিক নেতৃত্ব।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
রফিকের নেতৃত্ব কোন ধরনের? বর্ণনা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর