উদ্দীপকে রাজুর সম্পাদিত ব্যবস্থাপনার কাজটির ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে রাজুর সম্পাদিত ব্যবস্থাপনার সংগঠন কাজটি প্রতিষ্ঠানের সফলতা অর্জনে খুবই গুরুত্বপূর্ণ।গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য মানবীয় ও বস্তুগত উপকরণসমূহ সংহতকরণ ও সুশৃঙ্খলসহ সামঞ্জস্য বিধানের প্রক্রিয়াকে সংগঠন বলে। সংগঠন প্রতিষ্ঠানের প্রাপ্ত সম্পদ ও কর্মরত ব্যক্তিবর্গের মধ্যে সুসমন্বয় প্রতিষ্ঠা করে এবং এটি এমন একটি নিয়মতান্ত্রিক কাঠামো যার মাধ্যমে পূর্ব প্রণীত পরিকল্পনাকে বাস্তবে রূপদান করা যায়।উদ্দীপকের রাজশাহীর রাজু পড়াশোনা শেষ করে চাকরি না পেয়ে একটি পুরাতন বইয়ের দোকান দেন। এক্ষেত্রে তিনি নিজের জমানো কিছু টাকা এবং একটি আর্থিক প্রতিষ্ঠান হতে স্বল্পমেয়াদে ঋণ নিয়ে এ ব্যবসায় শুরু করেন। এ কাজে সহায়তার জন্য তিনি ২ জন দক্ষ কর্মী নিয়োগ দেন এবং যোগ্যতা অনুযায়ী কাজ ভাগ করে দেন। যার ফলে ব্যবসায়ের পরিধি ও মুনাফা বৃদ্ধি পায়।সংগঠনের মাধ্যমে প্রতিষ্ঠানে গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপায় উপকরণাদিকে সংগ্রহ করা হয়। ফলে সুশৃঙ্খলভাবে এবং যথাসময়ে প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করা যায়। ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি অচল তেমনি সংগঠন ছাড়া প্রতিষ্ঠানের গৃহীত পরিকল্পনা অচল। তাই আমি মনে করি, উদ্দীপকে রাজুর সম্পাদিত ব্যবস্থাপনার সংগঠন কাজটি প্রতিষ্ঠানের সফলতা অর্জনে খুবই গুরুত্বপূর্ণ।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্দীপকে রাজুর সম্পাদিত ব্যবস্থাপনার কাজটির ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর