পবনের ব্যবসায়টি পলাশের ব্যবসায়ের মতো সফল না হওয়ার কারণ নেতৃত্বের ধরন অনুযায়ী বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের পবনের ব্যবসায়টি পলাশের মতো সফল না হওয়ার কারণ হলো মুক্ত নেতৃত্ব।যে নেতৃত্বে কর্মীদের ওপর দায়িত্ব দিয়ে নেতা নিজে কর্মবিমুখ থাকেন, কর্মীদের সুনির্দিষ্টভাবে আদেশ-নির্দেশ দেন না এবং কর্মীরা নিজেদের ইচ্ছেমতো কাজ-কর্ম করেন বিধায় কাজে বিশৃঙ্খলা দেখা দেয় তাকে মুক্ত নেতৃত্ব বলে।উদ্দীপকে দেখা যায়, পলাশ তার প্রতিষ্ঠানের অধস্তন কর্মীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে তাদের মতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করেন। মূলত গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করার ফলে সকল কর্মী কাজে মনোনিবেশ করেন এবং তার প্রতিষ্ঠান সফলতা লাভ করে।উদ্দীপকের পবন কর্মীদের দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে থাকেন অর্থাৎ মুক্ত নেতৃত্ব অনুসরণ করেন। কর্মীদের কাজের জন্য জবাবদিহিতা করে না। কর্মীরা ইচ্ছামতো কাজ করে বিধায় কাজে বিশৃঙ্খলা দেখা দেয়। ফলে প্রতিষ্ঠান কাঙ্ক্ষিত সফলতা লাভ করতে পারে না। সুতরাং বলা যায়, মুক্ত নেতৃত্ব অনুসরণের কারণেই উদ্দীপকের পবনের ব্যবসায়টি পলাশের ব্যবসায়ের চেয়ে বেশি সফলতা লাভ করতে পারে না।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
পবনের ব্যবসায়টি পলাশের ব্যবসায়ের মতো সফল না হওয়ার কারণ নেতৃত্বের ধর…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর