জনাব আকমল কোন ধরনের নেতৃত্ব দিয়ে সমস্যার সমাধান করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আকমল গণতান্ত্রিক নেতৃত্বের মাধ্যমে সমস্যার সমাধান করেছেন।যে নেতৃত্বে নেতা অধস্তনদের সাথে আলোচনা ও পরামর্শ করে কার্য পরিচালনা করেন তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। এরূপ নেতৃত্বে নেতা কর্মীদের আদেশ বুঝিয়ে দেন, প্রশ্ন করার সুযোগ দেন এবং প্রশ্নের উত্তর দেন। স্বৈরতান্ত্রিক নেতৃত্বের সম্পূর্ণ বিপরীত নেতৃত্ব হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব।উদ্দীপকের জনাব আকমল একটি পোশাক কারখানার ব্যবস্থাপক। ২০-২৫ জন নারী শ্রমিক তার সাথে দেখা করে বলে, তারা চাকরি ছেড়ে দিবে। আকমল সাহেব তাদের চাকরি ছাড়ার কারণ জানতে চাইলে তারা বলেন, কর্মক্ষেত্র থেকে দূরত্ব এবং বাড়ি ফিরতে নিরাপত্তাহীনতা। তাই তিনি কারখানার পাশেই তাদের জন্য স্বল্প খরচে আবাসনের ব্যবস্থা করেন। জনাব আকমলের নেতৃত্বটি গণতান্ত্রিক নেতৃত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব আকমল গণতান্ত্রিক নেতৃত্বের মাধ্যমে সমস্যার সমাধান করেছেন।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব আকমল কোন ধরনের নেতৃত্ব দিয়ে সমস্যার সমাধান করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর