উদ্দীপকের কোন নেতৃত্বকে তুমি সমর্থন কর? যুক্তি উপস্থাপন কর।
উত্তর: উদ্দীপকের গণতান্ত্রিক নেতৃত্বকে আমি সমর্থন করি। কারণ জনাব রাশেদের গণতান্ত্রিক নেতৃত্ব প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনকে সহজতর করেছে বলে আমি মনে করি। ব্যবসায়ের ক্ষেত্রে নেতৃত্ব বলতে উদ্দেশ্য অর্জনকে সামনে রেখে কাজ সম্পাদনে কর্মীদের উৎসাহিত করার গুণ ও কৌশলকে বোঝায়। একজন আদর্শ নেতা উদ্যমী, পরিশ্রমী, সহনশীল ও সৃজনশীল হয়ে থাকেন।উদ্দীপকে জনাব রাশেদের অক্লান্ত পরিশ্রম, সততা, সহনশীলতা আর যোগ্য নেতৃত্বের মাধ্যমে তিনি ব্যবসায়টিকে সাফল্যের শিখরে নিয়ে যান। তিনি সিদ্ধান্ত গ্রহণের পূর্বে অধস্তনদের সাথে পরামর্শ করে নেন। তিনি মনে করেন, উপযুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনকে সহজতর করে। জনাব রাশেদের এরূপ চিন্তার বহিঃপ্রকাশ ঘটেছে তার ব্যবসায়িক সাফল্যে। কেননা তিনি তার ব্যবসায়ে উপযুক্ত নেতৃত্বের পরিচয় দিয়েছেন।উপযুক্ত নেতৃত্ব বলতে একজন নেতার সঠিক নেতৃত্বদানকে বোঝায়। এক্ষেত্রে নেতা প্রতিষ্ঠানের প্রয়োজনে নেতৃত্বের যেকোনো ধরন অনুসরণ করে কাজ করতে পারেন। তবে একজন নেতা যখন গণতান্ত্রিক নেতৃত্বের মাধ্যমে ব্যবসায়িক উদ্দেশ্য অর্জনের দিকে এগিয়ে যান তখন তা অনেকটাই সহজ হয়ে উঠে। যেমনটা আমরা উদ্দীপকের জনাব রাশেদের ক্ষেত্রে দেখতে পাই। এখানে জনাব রাশেদের উপযুক্ত নেতৃত্বই তার ব্যবসায়টিকে সাফল্যের শিখরে নিয়ে যায়। সুতরাং একথা সত্য যে, উদ্দীপকের জনাব রাশেদের গণতান্ত্রিক নেতৃত্ব প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনকে সহজতর করেছে। তাই আমি গণতান্ত্রিক নেতৃত্বকে সমর্থন করি।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্দীপকের কোন নেতৃত্বকে তুমি সমর্থন কর? যুক্তি উপস্থাপন কর।
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর