মি. সোহাগের প্রতিষ্ঠানের কর্মীরা নিজেদের প্রতিষ্ঠানের অংশ মনে করেন -উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: মি. সোহাগের প্রতিষ্ঠানে গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করায় তার প্রতিষ্ঠানের কর্মীরা নিজেদেরকে প্রতিষ্ঠানের অংশ মনে করে; যা প্রতিষ্ঠানের জন্য ইতিবাচক।যে নেতৃত্বে নেতা কর্মীদের সাথে আলোচনা এবং পরামর্শ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন, তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। এরূপ নেতৃত্বে কর্মীরা নিজেদেরকে প্রতিষ্ঠানের অংশ মনে করেন। উদ্দীপকের মি. সোহাগ একটি প্রতিষ্ঠানের ম্যানেজার। তিনি কর্মীদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি তার সততা, দক্ষতা, সহনশীলতা ও অভিজ্ঞতা দিয়ে অল্প দিনেই কর্মীদের পছন্দের ব্যক্তি হিসেবে সুনাম অর্জন করেন। ফলে কর্মিগণ আন্তরিকতা ও পরিশ্রম করে নিজ নিজ কাজ সম্পন্ন করায় উৎপাদন ও মুনাফা বৃদ্ধি পেয়েই চলছে। এখানে দেখা যাচ্ছে, গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করায় কর্মীরা নিজেদেরকে প্রতিষ্ঠানের অংশ মনে করে আন্তরিকতার সাথে কাজ করছে। স্বৈরতান্ত্রিক নেতৃত্বে কর্মীরা নিজেদেরকে প্রতিষ্ঠানের অংশ মনে করতে পারেন না। কিছু গণতান্ত্রিক নেতৃত্বে কর্মীরা নিজেদেরকে প্রতিষ্ঠানের অংশ মনে করেন। এর ফলে কর্মীরা স্বপ্রণোদিত হয়ে আন্তরিকতার সাথে প্রতিষ্ঠানের সকল কাজে অংশগ্রহণ করে। এতে প্রতিষ্ঠানের কাজ সুষ্ঠুভাবে সম্পাদিত হয়; যা প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত সফলতাকে ত্বরান্বিত করে। তাই বলা যায়, মি. সোহাগ গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করার কারণে তার প্রতিষ্ঠানের কর্মীরা নিজেদেরকে প্রতিষ্ঠানের অংশ মনে করে বলে ব্যবসায়ের উৎপাদন ও মুনাফা বাড়ছে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
মি. সোহাগের প্রতিষ্ঠানের কর্মীরা নিজেদের প্রতিষ্ঠানের অংশ মনে করেন …
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর