উদ্দীপকে মি. সায়মনের নেতৃত্বের ধরন কোনটি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. সায়মনের নেতৃত্বের ধরন হলো স্বৈরতান্ত্রিক নেতৃত্ব।যে নেতৃত্বের মাধ্যমে নেতা শুধু আদেশ করেন কিন্তু কোনো জবাবদিহিতা করেন না, কর্মীদের সামর্থ্যের ওপর আস্থা রাখেন না, কর্মীদের চাপের মুখে রাখেন এবং কর্মীরাও প্রতিষ্ঠানকে নিজেদের প্রতিষ্ঠান বলে ভাবতে পারেন না, তাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলে।উদ্দীপকে বলা হয়েছে, ABC লি. এর বর্তমান আর্থিক অবস্থা খুবই শোচনীয়। এজন্য ABC লি.-এর ব্যবস্থাপক মি. সায়মন সবসময় কর্মীদের ওপর বলপ্রয়োগ করেন। এমনকি ছুটির দিনেও অতিরিক্ত কাজ করিয়ে নিয়েও বাড়তি মজুরি প্রদান করেন না। ফলে কর্মচারীরা প্রতিষ্ঠানের কর্তব্য ও নিজের সক্ষমতা প্রদান করতে চান না। এখানে দেখা যাচ্ছে, মি. সায়মনের কার্যক্রম স্বৈরতান্ত্রিক নেতৃত্বের কার্যক্রমের সাথে মিল রয়েছে। তাই বলা যায়, মি. সায়মন স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করছেন।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্দীপকে মি. সায়মনের নেতৃত্বের ধরন কোনটি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর