আবির ও রতনের নেতৃত্বের মধ্যে কোনটি তোমার কাছে গ্রহণযোগ্য মনে হয়? উত্তরের সপক্ষে মতামত দাও।
উত্তর: আবির ও রতনের নেতৃত্বের মধ্যে আবিরের গণতান্ত্রিক নেতৃত্ব - আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়।যে নেতৃত্বে নেতা সকল ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত করে প্রয়োজনীয় কর্তৃত্ব অধস্তনদের কাছে হস্তান্তর করে তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নেতা অধস্তনদের পরামর্শ গ্রহণ করেন। আর স্বৈরতান্ত্রিক নেতৃত্বে কর্মীদের মতামত উপেক্ষা করে চাপপ্রয়োগ করে কাজ আদায় করে নেওয়া হয়।উদ্দীপকের মি. রতন স্বৈরতান্ত্রিক নেতৃত্বের মাধ্যমে তার প্রতিষ্ঠান পরিচালনা করেন। তিনি তার অধস্তনদের চাপপ্রয়োগ করে কাজ আদায়ের চেষ্টা করেন। এতে কর্মী অসন্তোষের সৃষ্টি হয়। এক্ষেত্রে মি. আবিরের মতো গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করলে নেতা ও কর্মীদের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি হবে। কর্মীরাও নিজেদেরকে প্রতিষ্ঠানের অংশ মনে করবে। তিনি যদি কর্মীদের সাথে পরামর্শ করে গণতান্ত্রিক নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করতে পারেন তাহলে প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সক্ষম হবেন।সর্বোপরি গণতান্ত্রিক নেতৃত্ব প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত সফলতা আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। তাই মি. রতনের প্রতিষ্ঠানের উন্নয়নে গণতান্ত্রিক নেতৃত্ব ব্যবস্থা সুপারিশ করছি। পাশাপাশি উদ্দীপকের ব্যবসায়ের সার্বিক কল্যাণে আমি গণতান্ত্রিক নেতৃত্বকে সুপারিশ করছি।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
আবির ও রতনের নেতৃত্বের মধ্যে কোনটি তোমার কাছে গ্রহণযোগ্য মনে হয়? উত…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর