নবীন কুমার কোন ধরনের নেতা? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: নবীন কুমার স্বৈরতান্ত্রিক নেতা।যে নেতৃত্বে নেতা শুধু আদেশ করেন কিন্তু জবাবদিহি করেন না, কর্মীদের সামর্থ্যের প্রতি আস্থা রাখেন না, কর্মীদের মতামত গ্রহণ করেন না এবং কর্মীদের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করা হয় তাকে স্বৈরতান্ত্রিক, নেতৃত্ব বলে।উদ্দীপকের নবীন কুমার একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের ম্যানেজার। তিনি কর্মীদের মতামত নিয়ে কাজ করেন না। তার ভাবনা কর্মীদের চাপ দিয়ে কাজ না করালে তারা অলস হয়ে পড়বেন। তাছাড়া তিনি বিভিন্ন সিদ্ধান্ত আলোচনা না করেই কর্মীদের ওপর চাপিয়ে দেন। সবসময় কর্মীদের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন। এখানে দেখা যাচ্ছে, নবীন কুমারের নেতৃত্বের সাথে স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্যের মিল রয়েছে। তাই বলা যায়, নবীন কুমার স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করছেন।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
নবীন কুমার কোন ধরনের নেতা? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর