উদ্দীপকের জনাব সাইফকে আদর্শ নেতার গুণাবলির আলোকে মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের জনাব সাইফের মধ্যে আদর্শ নেতার সাংগঠনিক দক্ষতা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং সাহস ও সততার গুণ, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং সাহসও পরিলক্ষিত হয়।যিনি নেতৃত্ব দেন তাকে নেতা বলা হয়। নেতার কাজ হচ্ছে উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য প্রতিষ্ঠানের কর্মীদের উৎসাহিত ও পরিচালনা করা। নেতৃত্বদানের কঠিন দায়িত্বশীল কাজটি সম্পাদনের জন্য একজন নেতার অনেকগুলো গুণ বা বৈশিষ্ট্য থাকতে হয়। উদ্দীপকের জনাব সাইফ একটি ব্যবসায় প্রতিষ্ঠান গঠনের নিমিত্তে স্থানীয় বাণিজ্যিক ব্যাংক, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের নিকট হতে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করেন। প্রতিষ্ঠানের উৎপাদন ও বিক্রয় বেশি হওয়ায় কয়েকজন কর্মচারী নিয়োগ দেন। পরবর্তীতে প্রতিষ্ঠানটির একটি শাখা বিভাগীয় শহরে স্থাপন করেন। তিনি কর্মীদের সঠিক দিকনির্দেশনাও দেন। এছাড়া কিছুদিন পরপর প্রশিক্ষণের ব্যবস্থা করেন। কর্মীদের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে তাও সমাধানের চেষ্টা করেন। বর্তমানে তিনি একজন সফল ব্যবসায়ী। তার এরূপ সফলতার পেছনে সাংগঠনিক দক্ষতা বিশেষ ভূমিকা রেখেছে।একজন আদর্শ নেতার যেসব গুণ রয়েছে, সেগুলোর মধ্যে নেতার সাংগঠনিক দক্ষতার গুণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও আদর্শ নেতার গুণের অংশ হিসেবে জনাব সাইফের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং সাহস ও সততার গুণগুলোও তার সফলতা অর্জনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। পরিশেষে বলা যায়, আদর্শ নেতার গুণাবলির সঠিক প্রয়োগ ও ব্যবস্থাপনার মাধ্যমে জনাব সাইফ ব্যবসায়ে সফলতা অর্জন করেছেন।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্দীপকের জনাব সাইফকে আদর্শ নেতার গুণাবলির আলোকে মূল্যায়ন কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর