মি. সায়মনের নেতৃত্বে কোন কোন গুণাবলির অভাবে ABC লি. এর আর্থিক অবস্থা শোচনীয় হয়ে পড়েছে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: মি. সায়মনের নেতৃত্বের একজন আদর্শ নেতার প্রখর ব্যক্তিত্ব, দায়িত্বশীলতা ও সহযোগিতা, মানবিক সম্পর্ক অনুধাবন প্রভৃতি গুণের অভাবে ABC লি.-এর আর্থিক অবস্থা শোচনীয় হয়ে পড়েছে।যিনি নেতৃত্ব দেন তাকে নেতা বলা হয়। নেতার কাজ হচ্ছে উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য প্রতিষ্ঠানের কর্মীদের উৎসাহিত ও পরিচালনা করা। নেতৃত্বদানের কঠিন দায়িত্বশীল কাজটি সম্পাদনের জন্য একজন নেতার অনেকগুলো গুণ বা বৈশিষ্ট্য থাকতে হয়। কেননা উপযুক্ত নেতৃত্ব যেমন একটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনকে সহজতর করে, তেমনি নেতার অযোগ্যতা প্রতিষ্ঠানটিকে ব্যর্থ করে দিতে পারে।উদ্দীপকের ABC লি.-এর বর্তমান আর্থিক অবস্থা খুবই শোচনীয়। এজন্য ABC লি.-এর ব্যবস্থাপক মি. সায়মন সবসময় কর্মীদের ওপর বলপ্রয়োগ করেন। এমনকি ছুটির দিনেও অতিরিক্ত কাজ করিয়ে নিয়েও বাড়তি মজুরি প্রদান করেন না। ফলে কর্মচারীরা প্রতিষ্ঠানের কর্তব্য ও নিজের সক্ষমতা প্রদান করতে চান না। এরূপ নেতৃত্ব স্বৈরতান্ত্রিক নেতৃত্বকে প্রকাশ করছে; যা প্রতিষ্ঠানের শোচনীয় অবস্থার জন্য দায়ী।একজন আদর্শ নেতার গুণের কারণে প্রতিষ্ঠানের সফলতা-বিফলতা নির্ভর করে। এক্ষেত্রে নেতা স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অনুসরণের পরও যদি কর্মীদেরকে সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সঠিক উপায়ে প্রেষণা প্রদান করা হতো, তাহলে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত সফলতা নিশ্চিত করা যেত। কিন্তু এখানে উদ্দীপকের মি. সায়মনের নেতৃত্বে স্বৈরতান্ত্রিক নেতৃত্বের পাশাপাশি নেতৃত্বে অব্যবস্থাপনা ছিল চোখে পড়ার মতো। তিনি কর্মচারীদের দিয়ে ছুটির দিনে অতিরিক্ত কাজ করালেও বাড়তি মজুরি দেন না। এতে কর্মচারীরা নিজেদের কাজ এবং প্রতিষ্ঠানের প্রতি বিমুখ হয়ে পড়ে। মূলত এজন্যই ABC লি.-এর আর্থিক অবস্থা শোচনীয় হয়ে পড়ে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য মি. সায়মনকে আদর্শ নেতার গুণাবলি অনুসরণপূর্বক কর্মীবান্ধব ব্যবস্থাপনায় মনোযোগ দিতে হবে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
মি. সায়মনের নেতৃত্বে কোন কোন গুণাবলির অভাবে ABC লি. এর আর্থিক অবস্থ…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর