উদ্দীপকের জনাব সাইফের প্রথম পর্যায়ের কাজটিকে কী বলা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব সাইফের প্রথম পর্যায়ের কাজটিকে পরিকল্পনা বলে।পরিকল্পনা হলো ভবিষ্যৎ কার্যক্রমের দিকনির্দেশনা। কোনো ব্যবসায় সংগঠনের পূর্বনির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য ভবিষ্যতে কী কাজ কে, কীভাবে, কখন করবে তা নির্ধারণ করাই হলো পরিকল্পনা। ব্যবস্থাপনার প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা প্রণয়ন।উদ্দীপকের জনাব সাইফ একটি ব্যবসায় প্রতিষ্ঠান গঠনের নিমিত্তে স্থানীয় বাণিজ্যিক ব্যাংক, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের নিকট হতে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করেন। প্রতিষ্ঠানের উৎপাদন ও বিক্রয় বেশি হওয়ায় কয়েকজন কর্মচারী নিয়োগ দেন। পরবর্তীতে প্রতিষ্ঠানটির একটি শাখা বিভাগীয় শহরে স্থাপন করেন। এখানে দেখা যাচ্ছে, জনাব সাইফ প্রথম পর্যায়ে ব্যবসায় গঠনের চিন্তা করেছেন এবং স্থানীয় বাণিজ্যিক ব্যাংক, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের নিকট হতে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করেছেন। এক্ষেত্রে জনাব সাইফের এরূপ কাজ ব্যবস্থাপনার কার্যাবলির অন্তর্গত পরিকল্পনা প্রণয়নকে নির্দেশ করছে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্দীপকের জনাব সাইফের প্রথম পর্যায়ের কাজটিকে কী বলা হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর