উদ্দীপকে মি. শিশিরের মধ্যে আদর্শ নেতার যে সকল গুণাবলি পরিলক্ষিত হয়- মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের মি. শিশিরের মধ্যে একজন আদর্শ নেতার অধিকাংশ গুণাবলিই পরিলক্ষিত হয় বিধায় তাকে আদর্শ নেতা বলা যায়।যিনি নেতৃত্ব দেন তাকে নেতা বলা হয়। নেতার কাজ হচ্ছে উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য প্রতিষ্ঠানের কর্মীদের উৎসাহিত ও পরিচালনা করা। নেতৃত্বদানের কঠিন দায়িত্বশীল কাজটি সম্পাদনের জন্য একজন নেতার অনেকগুলো গুণ বা বৈশিষ্ট্য থাকতে হয়। কেননা উপযুক্তনেতৃত্ব যেমন একটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনকে সহজতর করে, তেমনি নেতার অযোগ্যতা প্রতিষ্ঠানটিকে ব্যর্থ করে দিতে পারে।উদ্দীপকের মি. শিশির একটি ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। মি. শিশির ঝুঁকি আছে জেনেও অনেক কাজে হাত দেন। এতে প্রমাণিত হয় তার মধ্যে ঝুঁকি গ্রহণের ক্ষমতা ও চ্যালেঞ্জ গ্রহণের ক্ষমতা গুণ বিদ্যমান। তাছাড়া মি, শিশির কর্মীদের যোগ্যতা, রুচি ও ব্যক্তিত্বের বিষয়টিও গুরুত্ব দেন বিধায় বলা যায়, তার মধ্যে মানবিক সম্পর্ক অনুধাবন ক্ষমতা গুণ বিদায়ান। একজন আদর্শ নেতার অনেকগুলো গুণ থাকতে হয়। যেমন- দৈহিক সামর্থ্য ও সুস্থতা, প্রখর ব্যক্তিত্ব, শিক্ষা ও অভিজ্ঞতা, সাহস ও সততা, পরিশ্রম ও সহনশীলতা, সাংগঠনিক দক্ষতা, মানবিক সম্পর্ক অনুধাবন, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, জেন্ডার সচেতনতা প্রভৃতি মি. শিশিরের মধ্যে আদর্শ নেতার অধিকাংশ গুণাবলিই পরিলক্ষিত হয়। তাই বলা যায়, মি. শিশির একজন আদর্শ নেতা।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্দীপকে মি. শিশিরের মধ্যে আদর্শ নেতার যে সকল গুণাবলি পরিলক্ষিত হয়-…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর