মি. শিশিরের মধ্যে বিদ্যমান নেতৃত্বের ধরন ব্যাখ্যা কর।
উত্তর: মি. শিশিরের মধ্যে গণতান্ত্রিক নেতৃত্ব বিদ্যমান।যে নেতা প্রতিষ্ঠানের কর্মীদের সাথে আলোচনা করেন, প্রয়োজনে পরামর্শ গ্রহণ করেন এবং তথ্য সংগ্রহ করে তার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করেন, তিনিই গণতান্ত্রিক নেতা। তিনি কর্মীদেরকে প্রতিষ্ঠানের অংশ মনে করেন এবং কর্মীদের নিকট জবাবদিহিও করেন।উদ্দীপকের মি. শিশির একটি প্রতিষ্ঠানের মানবসম্পদ ব্যবস্থাপক। তিনি ব্যবসায় পরিচালনা করতে গিয়ে কর্মীদের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি কর্মীদের নিকট থেকে তথ্য সংগ্রহ করে আলাপ-আলোচনার ভিত্তিতে কর্মীদের মতামতকে গুরুত্বসহকারে বিচার-বিশ্লেষণ করে প্রতিষ্ঠানের নীতিনির্ধারণ করেন এবং প্রতিষ্ঠান পরিচালনা করেন। ফলে কর্মী সন্তুষ্টি অর্জনের মাধ্যমে তিনি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম হন। তাই বলা যায়, মি. শিশিরের নেতৃত্বের ধরন হলো গণতান্ত্রিক নেতৃত্ব।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
মি. শিশিরের মধ্যে বিদ্যমান নেতৃত্বের ধরন ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর