জনাব আবিরের আর্থিক সহায়তার উৎসসমূহের ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: জনাব আবির বেসরকারি সংস্থা থেকে আর্থিক সহায়তা গ্রহণ করেছেন, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ।উদ্যোক্তা উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সংস্থাগুলো মূলত গ্রামীণ বিত্তহীন ও স্বল্পবিত্তদের উদ্যোগী হবার 'ব্যাপারে সাহায্য-সহযোগিতা করে থাকে। বাংলাদেশে অসংখ্য বেসরকারি সংস্থার মধ্যে ব্র্যাক অন্যতম এর অবদান সবচেয়ে বেশি।উদ্দীপকের জনাব আবির রংপুর মহাসড়কের পাশে একটি ওয়ার্কশপের কারখানা গড়ে তোলেন। নিজের জমানো টাকা, বন্ধু ও আত্মীয়স্বজনের থেকে ধার নিয়ে ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন। তিনি দক্ষতার সাথে মেরামতের কাজ করেন। এজন্য তিনি ব্যবসায় সম্প্রসারণ করে আরও ৩ জন কর্মচারী নিয়োগ দেন ও একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান থেকে সহায়তা নেন।জনাব আবির একটি বেসরকারি সংস্থা থেকে আর্থিক সহায়তা নেন। এমন সহায়তাকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্র্যাক অন্যতম। এ ধরনের সহায়তা একজন ব্যক্তিকে ব্যবসায় গঠনে উদ্যোগী করে তোলে এবং ব্যবসায় পঠন করার পর তা সঠিকভাবে পরিচালনা করতে সহায়তা করে। তাই আমি মনে করি, বেসরকারি সংস্থা থেকে প্রাপ্ত আর্থিক সহায়তা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব আবিরের আর্থিক সহায়তার উৎসসমূহের ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর