জনাব শিশিরের প্রতিষ্ঠানে কোন ধরনের নেতৃত্ব বিরাজমান রয়েছে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের জনাব শিশিরের প্রতিষ্ঠানে গণতান্ত্রিক নেতৃত্ব বিরাজমান রয়েছে।যে নেতৃত্বে নেতা অধস্তনদের সাথে আলোচনা করেন, অধস্তনদের পরামর্শ গ্রহণ করেন তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। গণতান্ত্রিক নেতৃত্বে নেতা অধস্তনদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করেন। এক্ষেত্রে নেতা সকল ক্ষমতা নিজের হাতে কেন্দ্রীভূত না রেখে প্রয়োজনীয় কর্তৃত্ব অধীনস্থদের কাছে অর্পণ করেন। উদ্দীপকের শিশির ফ্যাশনের মালিক জনাব শিশির তার প্রতিষ্ঠানের অধস্তন কর্মীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। যার ফলশ্রুতিতে সকল কর্মী কাজে মনোনিবেশ করেন। এখানে উল্লিখিত বিষয়গুলো গণতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের জনাব শিশিরের মধ্যে গণতান্ত্রিক নেতৃত্ব বিরাজমান রয়েছে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব শিশিরের প্রতিষ্ঠানে কোন ধরনের নেতৃত্ব বিরাজমান রয়েছে? বিশ্লেষণ…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর