"উপযুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠানকে যেকোনো অবস্থায় লক্ষ্য অর্জনে সহায়তা করে"। উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও।
উত্তর: উপযুক্ত নেতৃত্ব যেকোনো প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সহায়ক বলে আমি মনে করি।কোনো দল বা গোষ্ঠীর আচরণ ও কাজকে নির্দিষ্ট লক্ষ্যপানে এগিয়ে নিয়ে উদ্দেশ্য সাধনের কৌশলকে নেতৃত্ব বলে। কার্যকর নেতৃত্ব প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সুষ্ঠু নেতৃত্ব প্রাতিষ্ঠানিক কাজ-কর্মে গতিশীলতা আনে।উদ্দীপকে জনাব আকমল একটি পোশাক কারখানার ব্যবস্থাপক। ২০-২৫ জন নারী শ্রমিক তার সাথে দেখা করে বলে, তারা চাকরি ছেড়ে দিবে। আকমল সাহেব তাদের চাকরি ছাড়ার কারণ জানতে চাইলে তারা বলেন, কর্মক্ষেত্র থেকে দূরত্ব এবং বাড়ি ফিরতে নিরাপত্তাহীনতা। তাই তিনি কারখানার পাশেই তাদের জন্য স্বল্প খরচে আবাসনের ব্যবস্থা করেন।সুষ্ঠু সংগঠন, উন্নত যন্ত্রপাতি এবং অন্যান্য উপকরণের উপস্থিতিই প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য যথেষ্ট নয়। উপকরণাদিও সুষ্ঠু ব্যবহার এবং শ্রমিক-কর্মীদের প্রয়োজনীয় উৎসাহ, উদ্দীপনা ও প্রণোদনা নেতৃত্বে ওপর নির্ভর করে। নেতৃত্ব হলো এমন একটি কৌশল যাতে দলীয় সদস্যরা তাদের সম্ভাব্য সর্বাধিক সামর্থ্য অনুযায়ী নির্ধারিত লক্ষ্য অর্জনে তৎপর হয়। উদ্দীপকের জনাব আকমলও এমন একজন নেতা যিনি তার যোগ্য নেতৃত্ব দিয়ে প্রতিষ্ঠানকে পরিচালিত করছেন। এতে আশা করা যায়, প্রতিষ্ঠান তার নির্ধারিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
"উপযুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠানকে যেকোনো অবস্থায় লক্ষ্য অর্জনে সহায়তা ক…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর