জনাব তালহা প্রতিষ্ঠানের সফলতা অর্জনে নেতৃত্বের ধরনের কীরূপ পরিবর্তন নিশ্চিত করেছেন বলে মনে কর? বিশ্লেষণ কর।
উত্তর: জনাব তালহা তার প্রতিষ্ঠানের সফলতা অর্জনে লাগামহীন নেতৃত্বের পরিবর্তে গণতান্ত্রিক নেতৃত্ব নিশ্চিত করেছেন।যে নেতৃত্বে নেতা কাজ আদায়ের ক্ষেত্রে সম্পূর্ণ নির্লিপ্ত থাকে এবং কর্মীদের কার্য সম্পাদনে সর্বাধিক স্বাধীনতা প্রদান করেন তাকে লাগামহীন নেতৃত্ব বলে। অন্যদিকে যে নেতৃত্বে নেতা অধস্তনদের সাথে আলোচনা ও পরামর্শ করে কার্য পরিচালনা করেন তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। এরূপ নেতৃত্ব স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বিপরীত।উদ্দীপকের জনাব তালহা একটি ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক। তিনি প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কর্মীদের দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে থাকেন। কিন্তু কর্মীরা এতে নিজেদের ইচ্ছামতো কাজ করে বিধায় প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হয়। এরূপ পরিস্থিতি থেকে উত্তরণে তিনি কর্মীদের নিয়ে সভা করবেন বলে চিন্তা-ভাবনা করছেন। ব্যর্থতার কারণ খুঁজে সকলের পরামর্শ গ্রহণ করবেন এবং কর্মীদের প্রশ্ন করার সুযোগ দিবেন। তিনি আশাবাদী সকলে একসাথে কাজ করলে প্রতিষ্ঠানের সফলতা অর্জন সম্ভব।গণতান্ত্রিক নেতৃত্বে নেতা কর্মীদের আদেশ বুঝিয়ে দেন, প্রশ্ন করার সুযোগ দেন এবং প্রশ্নের উত্তর দেন। এ ধরনের নেতৃত্বে নেতা কর্মীদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করে থাকেন। এর ফলে কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের কাজ সমাধা করে। কর্মীরা কাজে অবহেলা করে না। এতে প্রতিষ্ঠানের উৎপাদন কাজ অব্যাহত থাকে এবং প্রতিষ্ঠানটি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। তাই জনাব তালহা তার প্রতিষ্ঠানের সফলতা অর্জনে লাগামহীন নেতৃত্বের পরিবর্তে গণতান্ত্রিক নেতৃত্ব নিশ্চিত করেছেন।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব তালহা প্রতিষ্ঠানের সফলতা অর্জনে নেতৃত্বের ধরনের কীরূপ পরিবর্তন…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর