জনাব রাফসানের প্রতিষ্ঠানে কোন ধরনের নেতৃত্ব বিদ্যমান? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব রাফসানের প্রতিষ্ঠানে মুক্ত বা লাগামহীন নেতৃত্ব বিদ্যমান।যে নেতৃত্বে নেতা কাজ আদায়ের ক্ষেত্রে সম্পূর্ণ নির্লিপ্ত থাকে এবং কর্মীদের কার্য সম্পাদনে সর্বাধিক স্বাধীনতা প্রদান করেন তাকে লাগামহীন নেতৃত্ব বলে। এ ধরনের নেতৃত্বে নেতা তার অধস্তন কর্মীদের অবাধে কাজ করার সুযোগ দেন অর্থাৎ নেতা অধগুনদের কাজে হস্তক্ষেপ গ্রহণ করেন না।উদ্দীপকের জনাব রাফসান তার প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মচারীদেরকে কোন কাজ করবে তা বণ্টন করেন। অতঃপর তিনি বণ্টনকৃত কাজ কর্মীরা যথাসময়ে করতে না পারলে চাপ প্রয়োগ করেন না। উপরোক্ত বৈশিষ্ট্য মুক্ত বা লাগামহীন নেতৃত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব রাফসানের প্রতিষ্ঠানে মুক্ত বা লাগামহীন নেতৃত্ব বিদ্যমান।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব রাফসানের প্রতিষ্ঠানে কোন ধরনের নেতৃত্ব বিদ্যমান? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর