ব্যবসায়িক সফলতা লাভের ক্ষেত্রে শিশির ফ্যাশন বৃষ্টি ফ্যাশনের চেয়ে এগিয়ে থাকবে কেন? বিশ্লেষণ কর।
উত্তর: ব্যবসায়িক সফলতা লাভের ক্ষেত্রে শিশির ফ্যাশন বৃষ্টি ফ্যাশনের চেয়ে এগিয়ে থাকার কারণ হলো গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ। যে নেতৃত্ব ব্যবস্থায় নেতা গণতান্ত্রিক মানসিকতা হয় এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অধস্তনদের মতামত ও পরামর্শ গ্রহণ করে, তাকে গণতান্ত্রিক বা অংশগ্রহণমূলক নেতৃত্ব বলে। উদ্দীপকে দেখা যায়, শিশির ফ্যাশনের মালিক জনাব শিশির তার প্রতিষ্ঠানের অধস্তন কর্মীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে তাদের মতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করেন। মূলত গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করার ফলে সকল কর্মী কাজে মনোনিবেশ করেন এবং তার প্রতিষ্ঠান সফলতা লাভ করে। উদ্দীপকের বৃষ্টি ফ্যাশনের মালিক জনাব বৃষ্টি কর্মীদের নেতৃত্ব দিয়ে নিশ্চিন্তে থাকেন অর্থাৎ মুক্ত নেতৃত্ব অনুসরণ করেন। কর্মীদের কাজের জন্য জবাবদিহিতা করে না। কর্মীরা ইচ্ছামতো কাজ করেন বিধায় কাজে বিশৃঙ্খলা দেখা দেয়। ফলে প্রতিষ্ঠান রক্ষিত সফলতা লাভকরতে পারে না। মূলত মুক্ত নেতৃত্ব অনুসরণের কারণেই উদ্দীপকের বৃষ্টি ফ্যাশন শিশির ফ্যাশনের চেয়ে বেশি সফলতা লাভ করতে পারে না। তাই বলা যায়, ব্যবসায়িক সফলতা লাভের ক্ষেত্রে শিশির ফ্যাশন বৃষ্টি ফ্যাশনের চেয়ে এগিয়ে থাকার কারণ হলো গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
ব্যবসায়িক সফলতা লাভের ক্ষেত্রে শিশির ফ্যাশন বৃষ্টি ফ্যাশনের চেয়ে এগ…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর