জনাব তালহার মাঝে প্রথমে কোন ধরনের নেতৃত্ব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব তালহার মাঝে প্রথমত মুক্ত বা লাগামহীন নেতৃত্ব পরিলক্ষিত হয়।যে নেতৃত্বে নেতা কাজ আদায়ের ক্ষেত্রে সম্পূর্ণ নির্লিপ্ত থাকে এবং কর্মীদের কার্য সম্পাদনে সর্বাধিক স্বাধীনতা প্রদান করেন তাকে লাগামহীন নেতৃত্ব বলে। এ ধরনের নেতৃত্বে নেতা তার অধস্তন কর্মীদের অবাধে কাজ করার সুযোগ দেন অর্থাৎ নেতা অধস্তনদের কাজে হস্তক্ষেপ গ্রহণ করেন না।উদ্দীপকের জনাব তালহা একটি ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক। তিনি প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কর্মীদের দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে থাকেন। কিন্তু কর্মীরা এতে নিজেদের ইচ্ছামতো কাজ করে বিধায় প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হয়। উপরিউক্ত বৈশিষ্ট্য মুক্ত বা লাগামহীন নেতৃত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব তালহার মাঝে প্রথমত মুক্ত বা লাগামহীন নেতৃত্ব পরিলক্ষিত হয়।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব তালহার মাঝে প্রথমে কোন ধরনের নেতৃত্ব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর