উদ্দীপকের জনার রফিকের সফলতা অর্জনের ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের জনাব রফিকের সফলতা অর্জনের ক্ষেত্রে প্রাক্কলিত নগদপ্রবাহ বিবরণী প্রস্তুতকরণ এবং সমআয়-ব্যয় বিশ্লেষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সুষ্ঠুভাবে ব্যবসায় পরিচালনার জন্য ব্যবসায় উদ্যোক্তাগণ যে বিবরণীর মাধ্যমে ব্যবসায়ের দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে হিসাব সংরক্ষণ করেন, তাকে প্রাক্কলিত নগদ-প্রবাহ বিবরণী বলে। সমআয়-ব্যয় বিশ্লেষণ ব্যবসায়ের এমন একটি অবস্থাকে বোঝায় যখন আয়-ব্যয় সমান হয়। এরূপ বিশ্লেষণের মাধ্যমে উৎপাদিত পণ্যের একক প্রতি উৎপাদন ব্যয় এবং বিক্রয়মূল্য নির্ধারণ করা যায়। উদ্দীপকের জনাব রাহুল তার প্রতিষ্ঠানে যে সমস্ত লেনদেন নগদে সংঘটিত হয় তা প্রতিদিন লিপিবদ্ধ করে রাখেন। অপরদিকে জনাব রফিক নগদ লেনদেনের ক্ষেত্রে একইভাবে লিপিবদ্ধ করেন। এছাড়া তিনি উৎপাদিত পণ্যের এককপ্রতি উৎপাদন ব্যয় এবং বিক্রয়মূল্য নির্ধারণসহ অন্যান্য হিসাবসমূহ সংরক্ষণ করেন। ফলে তিনি সহজেই প্রত্যাশিত মুনাফা সম্পর্কে ধারণা পান। বর্তমানে তিনি সফল ব্যবসায়ী। উদ্দীপকের জনাব রফিক একই সাথে নগদপ্রবাহ বিবরণী প্রস্তুত করেন এবং সমআয়-ব্যয় বিশ্লেষণ করেন। এর মাধ্যমে তিনি ব্যবসায়ে সফলতা অর্জন করেন। এক্ষেত্রে তিনি ব্যবসায়ের দৈনিক হিসাব সংরক্ষণ করেন এবং সঠিক উপায়ে পণ্যের মূল্য নির্ধারণ করেন; যা তার ব্যবসায়ের সফলতাকে ত্বরান্বিত করেছে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্দীপকের জনার রফিকের সফলতা অর্জনের ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ মূল্যায়ন…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর