ফরিদ, সাহেবের ব্যবসার পরিকল্পনা প্রণয়নে পদ্ধতির ধরন কোনটি? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: ফরিদ সাহেবের ব্যবসায় পরিকল্পনা প্রণয়নে পদ্ধতির ধরন হলো মাইক্রোস্ক্রিনিং।মাইক্রোস্ক্রিনিং হলো বাজার চাহিদা, কারিগরি, বাণিজ্যিক ও আর্থিক দিক এবং জাতীয় অর্থনীতিতে অবদান ইত্যাদি দিক বিবেচনা করে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করার বিস্তারিত প্রক্রিয়া। বাজার চাহিদা, কারিগরি দিক, বাণিজ্যিক দিক, আর্থিক দিক, জাতীয অর্থনীতিতে অবদান প্রভৃতি মাইক্রোস্ক্রিনিং-এর গুরুত্বপূর্ণ উপদান।উদ্দীপকের ফরিদ সাহেব ও তার চার বন্ধুকে নিয়ে একটি সার কারখানা স্থাপন করতে চান। তাদের কারখানার জমি ও যন্ত্রপাতি ক্রয় বাবদ বেশ কিছু টাকার প্রয়োজন। তাদের সরবরাহকৃত মূলধন দিয়ে তা পূরণ সম্ভব নয় বিধায় তারা একটি বেসরকারি ব্যাংক হতে অর্থের সংস্থান করার সিদ্ধান্ত নেন। তারা তাদের প্রতিষ্ঠানটি স্থাপনের পূর্বে বাজার যাচাই ও অনুসন্ধানের মাধ্যমে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করে নেন। যার প্রতিবেদন দেখে একটি বেসরকারি ব্যাংক তাদের অর্থসংস্থানে রাজি হয়। অর্থের সংস্থান হলে তারা তাদের পরিকল্পনা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করেন। এখানে দেখা যাচ্ছে, ফরিদ সাহেব ও তার বন্ধুরা বাজার চাহিদা এবং আর্থিক দিক বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন; যা মাইক্রোস্ক্রিনিং এর গুরুত্বপূর্ণ উপাদান।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
ফরিদ, সাহেবের ব্যবসার পরিকল্পনা প্রণয়নে পদ্ধতির ধরন কোনটি? উদ্দীপকে…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর