উদ্দীপকে 'প্রকল্প ধারণা প্রকল্প প্রণয়নের প্রথম ও গুরুত্বপূর্ণ ধাপ' -উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: 'প্রকল্প ধারণা প্রকল্প প্রণয়নের প্রথম ও গুরুত্বপূর্ণ ধাপ'- উক্তিটি সঠিক ও যথার্থ।ব্যবসায়ের সাফল্য অনেকাংশে নির্ভর করে সঠিক প্রকল্প নির্বাচনের ওপর। প্রকল্প হচ্ছে কোনো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নে প্রণীত পরিকল্পিত ও সুচিন্তিত কর্ম পদ্ধতি। প্রকল্প একটি নির্দিষ্ট সময়ে শুরু হয়ে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী পরিসমাপ্ত হয়। একটি প্রকল্প হতে পারে সম্পূর্ণ নতুন বিনিয়োগ সিদ্ধান্ত অথবা পুরাতন ব্যবসায়ের সম্প্রসারণ। ব্যবসায় প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হলো ধারণা চিহ্নিতকরণ এবং ধারণাগুলো মূল্যায়ন করে একটিকে নির্বাচন করা।উদ্দীপকের মি. আজম একটি ক্ষুদ্র ব্যবসায় স্থাপন করার চিন্তা-ভাবনা করেন। এজন্য তিনি বিভিন্ন ফলের বাগান তৈরি ও উৎপাদিত ফল বিভিন্ন জেলায় বিক্রি করার চিন্তাও করেন। তিনি মনে করেন, 'প্রকল্প ধারণা প্রকল্প প্রণয়নের প্রথম ও গুরুত্বপূর্ণ' পদক্ষেপ।' উদ্দীপকের পরিপ্রেক্ষিতে তার উক্তিটির যথার্থতা রয়েছে।একজন সম্ভাবনাময় উদ্যোক্তার প্রকল্প চিহ্নিতকরণ প্রক্রিয়ার সূত্রপাত হয় তার প্রকল্প ধারণা অনুভব করার সময় থেকেই। তিনি তার পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে কোনো পণ্য বা সেবার চাহিদা সম্পর্কে ধারণা লাভ করতে পারেন। এই চাহিদার ওপর প্রকল্প নির্বাচন নির্ভর করে। সাধারণত পণ্য বা সেবাসামগ্রীর চাহিদা প্রকল্প ধারণার জন্ম দেয়। পণ্যের ধারণা থেকেই প্রকল্পের সূত্রপাত হয়। প্রকল্প ধারণা চিহ্নিত করার সময় উদ্যোক্তার নিজের শখ বা আগ্রহ আছে এমন পণ্য, প্রকৃত চাহিদা আছে এমন পণ্য, বিদ্যমান পণ্যের অসুবিধা, নতুন প্রযুক্তি ব্যবহারের সুযোগ ইত্যাদি দিকে দৃষ্টি রাখা প্রয়োজন। এসব বিষয় উদ্দীপকের মি. আজমের দৃষ্টিকোণ এবং কার্যক্রমে পরিলক্ষিত হয়েছে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্দীপকে 'প্রকল্প ধারণা প্রকল্প প্রণয়নের প্রথম ও গুরুত্বপূর্ণ ধাপ' …
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর