জনাব রাব্বী চৌধুরী কর্তৃক ব্যবসায়ের সঠিক মূল্য নির্ধারণে ব্যবসায়ের কোন দিকটি তুলে ধরা হয়েছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: জনাব রাব্বী চৌধুরী কর্তৃক ব্যবসায়ের সঠিক মূল্য নির্ধারণে ব্যবসায়ের সমআয়-ব্যয় বিশ্লেষণ দিকটি তুলে ধরা হয়েছে।সমআয়-ব্যয় বিশ্লেষণ বলতে ব্যবসায়ের এমন একটি অবস্থাকে বোঝায় যখন ব্যবসায়ের আয় ও ব্যয় সমান হয়। সমআয়-ব্যয় জানা থাকলে কাঙ্ক্ষিত মুনাফা অর্জনের আশায় পণ্যের সঠিক মূল্য নির্ধারণ, বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি, মুনাফা পরিকল্পনা প্রণয়ন ও মুনাফা বৃদ্ধির কার্যক্রম গ্রহণ করা যায়। এজন্যই ব্যবসায়ে সমআয়-ব্যয় বিশ্লেষণ গুরুত্বপূর্ণ। উদ্দীপকের রাব্বী চৌধুরী একটি অটোরাইস মিলের মালিক। তার ব্যবসায়ে নির্দিষ্ট সময়ে কী পরিমাণ নগদ অর্থ আসে ও নগদ অর্থ ব্যয় হয় তার প্রকৃত অবস্থা জানার জন্য একটি বিবরণী তৈরি করেন। তিনি পণ্যের মোট উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্যের সমতা বিধান করেন। এ কারণে প্রত্যাশিত মুনাফা অর্জনের জন্য উপযুক্ত মূল্য নির্ধারণ করে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করতে সক্ষম হন। উপরিউক্ত কারণে তিনি অল্পদিনে তার ব্যবসায়ে উন্নতি সাধন করতে সক্ষম হন এবং একজন সফল ব্যবসায়ী হয়ে উঠেন।প্রতিষ্ঠানে বিশেষত উৎপাদনকারী প্রতিষ্ঠানে বিক্রয় ও মুনাফার সম্পর্ক নির্দেশ এবং এর মাধ্যমে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণে সমআয় বিন্দু একটি অন্যতম নিয়ন্ত্রণ কৌশল। এ বিন্দুতে নির্দেশিত পরিমাণ অপেক্ষা বিক্রয় বেশি হলে প্রতিষ্ঠানের লাভ হবে এবং কম হলে লোকসান হবে। তাই নিয়মিত সমআয় বিন্দু বিশ্লেষণ করে নিয়ন্ত্রণ কার্যকর করা সম্ভব হয়। তাই, জনাব রাব্বী চৌধুরী ব্যবসায়ের সঠিক মূল্য নির্ধারণে ব্যবসায়ের সমআয়-ব্যয় বিশ্লেষণ দিকটি তুলে ধরেন।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব রাব্বী চৌধুরী কর্তৃক ব্যবসায়ের সঠিক মূল্য নির্ধারণে ব্যবসায়ের …
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর