প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ফরিদ সাহেব কোন কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করতে পারবেন বলে তুমি মনে কর? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ফরিদ সাহেব নিজস্ব তহবিল, আত্মীয়-স্বজন, বাণিজ্যিক ব্যাংক থেকে অর্থ সংগ্রহ করতে পারবেন বলে আমি মনে করি।যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য অর্থ বা মূলধনের প্রয়োজন। এ অর্থ প্রয়োজন হয় ব্যবসায় শুরু করার জন্য, ব্যবসায় কার্যক্রম সচল রাখার জন্য এবং ব্যবসায় সম্প্রসারণের জন্য। ব্যবসায়ের এ মূলধন বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করার সুযোগ রয়েছে।উদ্দীপকের ফরিদ সাহেব ও তার চার বন্ধুকে নিয়ে একটি সার কারখানা স্থাপন করতে চান। তাদের কারখানার জমি ও যন্ত্রপাতি ক্রয় বাবদ বেশকিছু টাকার প্রয়োজন। তাদের সরবরাহকৃত মূলধন দিয়ে তা পূরণ সম্ভব নয় বিধায় তারা একটি বেসরকারি ব্যাংক হতে অর্থের সংস্থান করার সিদ্ধান্ত নেন। এছাড়াও তিনি নিজস্ব তহবিল ও আত্মীয়-স্বজন থেকে অর্থ সংগ্রহ করতে পারবেন।ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় মূলধন সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা মূলধন ব্যবসায়ের প্রাণশক্তি হিসেবে কাজ করে। ব্যবসায় প্রতিষ্ঠা, পরিচালনা এবং সম্প্রসারণের সকল ক্ষেত্রে মূলধনের প্রয়োজন হয়। এক্ষেত্রে উদ্দীপকের ফরিদ সাহেব তার প্রকল্প বাস্তবায়নের জন্য ব্যাংকসহ একাধিক উৎস থেকে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারেন।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ফরিদ সাহেব কোন কোন উৎস থেকে অর্থ সংগ্রহ…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর