রাব্বী চৌধুরী ব্যবসায়ের প্রকৃত অবস্থা জানার জন্য কোন বিবরণী তৈরি করেন? ব্যাখ্যা কর।
উত্তর: রাব্বী চৌধুরী ব্যবসায়ের প্রকৃত অবস্থা জানার জন্য প্রাক্কলিত নগদান প্রবাহ বিবরণী তৈরি করেন। যে বিবরণীতে নির্দিষ্ট সময়ে কী পরিমাণ নগদ অর্থ আসছে এবং কী পরিমাণ নগদ অর্থ ব্যয় হচ্ছে তা সংরক্ষণ করা হয় তাকে প্রাক্কলিত নগদান প্রবাহ বিবরণী বলে। সুষ্ঠুভাবে ব্যবসায় পরিচালনার জন্য ব্যবসায় উদ্যোক্তার নগদান প্রবাহ বিবরণী প্রাক্কলন করা প্রয়োজন। এ বিবরণী দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে সংরক্ষণ করা যেতে পারে।উদ্দীপকের রাব্বী চৌধুরী একটি অটোরাইস মিলের মালিক। তার ব্যবসায়ে নির্দিষ্ট সময়ে কী পরিমাণ নগদ অর্থ আসে ও নগদ অর্থ ব্যয় হয় তার প্রকৃত অবস্থা জানার জন্য একটি বিবরণী তৈরি করেন। এসব তথ্য সংবলিত যে বিবরণী তৈরি করতে হয় তা প্রাক্কলিত নগদান প্রবাহ বিবরণীর সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, রাব্বী চৌধুরী ব্যবসায়ের প্রকৃত অবস্থা জানার জন্য প্রাক্কলিত নগদান প্রবাহ বিবরণী তৈরি করেন।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
রাব্বী চৌধুরী ব্যবসায়ের প্রকৃত অবস্থা জানার জন্য কোন বিবরণী তৈরি কর…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর